অর্জুনপুর অর্চার্ড সম্পর্কে আপনার সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো।
⭐ হিমসাগর আমঃ জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু করে তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐হাড়িভাঙ্গা আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐ল্যাংড়া আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐ফজলি আমঃ – জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে।
⭐আম্রপালি আমঃ-জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে।
যে আম যে স্থানে ভাল জন্মে এবং অরিজিনাল স্বাদ পাওয়া যায় সেই স্থানগুলোতে আমাদের নিবন্ধিত বাগান রয়েছে। সেখান থেকেই আমরা আম সংগ্রহ করে থাকি। যেমনঃ হিমসাগর/ক্ষীরসাপাত, ল্যাংড়া, কাটিমন, গৌড়মতি ইত্যাদি আম চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সংগ্রহ করা হয়। আম্রপালি, নাকফজলি আম নওগাঁ থেকে এবং হাড়িভাঙ্গা আম রংপুর থেকে থেকে সংগ্রহ করা হয়।