গৌরমতি আম তার গভীর মিষ্টতা ও প্রিমিয়াম স্বাদের জন্য পরিচিত। যারা অত্যন্ত মিষ্টি ও কম আঁশযুক্ত আম পছন্দ করেন, তাদের জন্য এটি একটি বিশেষ জাত। স্বাভাবিক পদ্ধতিতে পাকানো হওয়ায় স্বাদ থাকে প্রকৃতির কাছাকাছি।
আবহাওয়ার উপর নির্ভর করে সাধারণত ৩–৫ দিন (±) সময় প্রয়োজন হতে পারে। দ্রুত পাকাতে আম বক্স/ক্যারেটে থেকে উষ্ণ স্থানে রেখে দিন। সময় একটু বেশি লাগলেও, ভালোভাবে পাকার পরই আম কাটার পরামর্শ দিচ্ছি। পাকলে আমের রঙ গাঢ় হবে এবং স্পর্শে নরম লাগবে। যেহেতু এটি অফ-সিজনের এবং সম্পূর্ণ ক্ষতিকর কেমিক্যালমুক্ত ফল, তাই স্বাভাবিক কারণেই খুব অল্প ক্ষেত্রে (প্রায় ৩–৫%) কিছু প্রাকৃতিক সমস্যা দেখা দিতে পারে। এমন কিছু হলে অনুগ্রহ করে ছবি বা ভিডিও তুলে আমাদের পাঠাবেন—আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখব।